ঢাকা   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ইউনিয়ন নির্বাচন ঘিরে শ্রীপুরে খোকন মেম্বারের উঠান বৈঠক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইউনিয়ন নির্বাচন ঘিরে শ্রীপুরে খোকন মেম্বারের উঠান বৈঠক
ইউনিয়ন নির্বাচন ঘিরে শ্রীপুরে খোকন মেম্বারের উঠান বৈঠক

সাগর দেব,কুমিল্লা। 

গ্রামীণ জনপদের চিরচেনা আড্ডা আর আন্তরিকতার আবহে প্রাণবন্ত হয়ে উঠল শ্রীপুর গ্রাম। আসন্ন ০৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন মোঃ খোকন মেম্বার।অদ্য  ২০ শে নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

মোঃ ইঞ্জিঃ সুলতান আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে শ্রীপুর গ্রামের যুবসমাজ ও প্রবীণ মুরব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলা এই ঘরোয়া ও আন্তরিক পরিবেশে এলাকার দীর্ঘদিনের সমস্যা,সম্ভাবনা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

বৈঠকে প্রধান আলোচনায় উঠে আসে রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,সামাজিক নিরাপত্তা এবং ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।উপস্থিত গ্রামবাসীরা তাদের নানা দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং প্রার্থী মোঃ খোকন মেম্বার মনোযোগ দিয়ে সেগুলো শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, মাওলানা নুরুল ইসলাম,মোঃ সুলতান আহমেদ সুমন ভূঁইয়া, মাওলানা মিজানুর রহমান, শফিকুল রহমান মাস্টার, জনাব আব্দুল অহিদ এবং একেএম সালাহউদ্দিন খাঁনসহ এলাকার বিশিষ্টজনেরা।

বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বিরা বলেন ০৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সার্বিক অগ্রগতি, শান্তি ও আধুনিকায়নের স্বার্থে এমন একজন জনবান্ধব ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তারা আসন্ন নির্বাচনে মোঃ খোকন মেম্বারকে বিজয়ী করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন

বিষয় : সারাদেশ চট্রগ্রাম নির্বাচন কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


ইউনিয়ন নির্বাচন ঘিরে শ্রীপুরে খোকন মেম্বারের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সাগর দেব,কুমিল্লা। 

গ্রামীণ জনপদের চিরচেনা আড্ডা আর আন্তরিকতার আবহে প্রাণবন্ত হয়ে উঠল শ্রীপুর গ্রাম। আসন্ন ০৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন মোঃ খোকন মেম্বার।অদ্য  ২০ শে নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

মোঃ ইঞ্জিঃ সুলতান আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে শ্রীপুর গ্রামের যুবসমাজ ও প্রবীণ মুরব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলা এই ঘরোয়া ও আন্তরিক পরিবেশে এলাকার দীর্ঘদিনের সমস্যা,সম্ভাবনা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

বৈঠকে প্রধান আলোচনায় উঠে আসে রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,সামাজিক নিরাপত্তা এবং ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।উপস্থিত গ্রামবাসীরা তাদের নানা দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং প্রার্থী মোঃ খোকন মেম্বার মনোযোগ দিয়ে সেগুলো শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, মাওলানা নুরুল ইসলাম,মোঃ সুলতান আহমেদ সুমন ভূঁইয়া, মাওলানা মিজানুর রহমান, শফিকুল রহমান মাস্টার, জনাব আব্দুল অহিদ এবং একেএম সালাহউদ্দিন খাঁনসহ এলাকার বিশিষ্টজনেরা।

বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বিরা বলেন ০৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সার্বিক অগ্রগতি, শান্তি ও আধুনিকায়নের স্বার্থে এমন একজন জনবান্ধব ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তারা আসন্ন নির্বাচনে মোঃ খোকন মেম্বারকে বিজয়ী করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত