ঢাকা   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরসরাইয়ে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ,মসজিদ পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরসরাইয়ে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ,মসজিদ পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান
মিরসরাইয়ে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ,মসজিদ পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান

আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।  

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছয়টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব মসজিদের ১২ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল নোমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ভূঁইয়া বলেন কাটাছরা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে সমাজসেবামূলক ও সংস্কারধর্মী কার্যক্রম অব্যাহত রাখা হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম, ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, বায়তুল মাল সম্পাদক তাজুল ইসলাম খান, পেশাজীবী বিভাগের সভাপতি ডা. রেজাউল করিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জানে আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামীম ফরহাদ মিতুল,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী একরামুল হক সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদের রহমান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাঈম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সভাপতি রসুল আহাম্মদ রনি।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম ইমাম

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


মিরসরাইয়ে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ,মসজিদ পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।  

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছয়টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব মসজিদের ১২ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল নোমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ভূঁইয়া বলেন কাটাছরা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে সমাজসেবামূলক ও সংস্কারধর্মী কার্যক্রম অব্যাহত রাখা হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম, ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, বায়তুল মাল সম্পাদক তাজুল ইসলাম খান, পেশাজীবী বিভাগের সভাপতি ডা. রেজাউল করিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জানে আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামীম ফরহাদ মিতুল,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী একরামুল হক সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদের রহমান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাঈম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন সমাজসেবা বিভাগের সভাপতি রসুল আহাম্মদ রনি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত