শেখ মাসুমের হারানো মার্কশিটের সন্ধান চেয়ে পরিবারের আকুতি
মোহাম্মদ আরিফ,ঢাকা।
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট হারিয়ে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ মাসুম (৩০)। হারানো শিক্ষাগত কাগজপত্র ফিরে পেতে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জানা গেছে গত ১০ ই নভেম্বর ২০২৬ ইং রাত আনুমানিক ৯টার দিকে ধানমন্ডি থানা এলাকায় তাঁর গুরুত্বপূর্ণ শিক্ষাগত কাগজপত্র হারিয়ে যায়। হারানো কাগজপত্রের মধ্যে রয়েছে ২০১০ সালের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং ২০১২ সালের এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট।উভয় পরীক্ষাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছিল।
জিডি সূত্রে জানা যায় শেখ মাসুমের এসএসসি পরীক্ষার রোল নম্বর ১১১১৬৪ এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর ৫০৭৪৬২। কাগজপত্র দুটি হারানোর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেগুলোর সন্ধান পাননি তিনি।
এ ঘটনায় গত ১১ ই নভেম্বর ২০২৬ ইং ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখ মাসুম। তাঁর জিডি নম্বর ৭১৩।শেখ মাসুম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
হারানো মার্কশিটের সন্ধান চেয়ে অনুরোধ
হারানো এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট দুটি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে অথবা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৬৮০০৩৯৮৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শেখ মাসুম।তিনি তাঁর গুরুত্বপূর্ণ শিক্ষাগত কাগজপত্র ফিরে পেতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
বিষয় : রাজধানী শিক্ষার্থী
আপনার মতামত লিখুন