ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

যে শিশু হাসায় হাজারো মানুষকে,তার চোখেও হাসি ফোটাল জেলা প্রশাসন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যে শিশু হাসায় হাজারো মানুষকে,তার চোখেও হাসি ফোটাল জেলা প্রশাসন
যে শিশু হাসায় হাজারো মানুষকে,তার চোখেও হাসি ফোটাল জেলা প্রশাসন

ফয়সাল হোসেন,লক্ষ্মীপুর। 

অন্যকে হাসাতে ভালোবাসে ১২ বছর বয়সী রাহাত হোসেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মজার মজার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেয়েছে সে।তার ভিডিওতে হাসির খোরাক পান অনেকেই।অথচ সেই হাসিমুখের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন জীবনযুদ্ধ।জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রাহাতকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত গ্রহণ ও চিকিৎসা নিতে হচ্ছে। আর সেই চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা তার দিনমজুর বাবা ও পরিবার।

রাহাতের জীবন সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের। এর পরিপ্রেক্ষিতে অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়।পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি বিভিন্ন অনুদান ও চিকিৎসাসহায়তা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে সমাজের মেধাবী, সংগ্রামী শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় আন্তরিক।অন্যের মুখে হাসি ফোটানো ছোট্ট রাহাতের নিজের জীবনেও যেন হাসি অটুট থাকে - এমন প্রত্যাশা সবার।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম লক্ষীপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


যে শিশু হাসায় হাজারো মানুষকে,তার চোখেও হাসি ফোটাল জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ফয়সাল হোসেন,লক্ষ্মীপুর। 

অন্যকে হাসাতে ভালোবাসে ১২ বছর বয়সী রাহাত হোসেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মজার মজার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেয়েছে সে।তার ভিডিওতে হাসির খোরাক পান অনেকেই।অথচ সেই হাসিমুখের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন জীবনযুদ্ধ।জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রাহাতকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত গ্রহণ ও চিকিৎসা নিতে হচ্ছে। আর সেই চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা তার দিনমজুর বাবা ও পরিবার।

রাহাতের জীবন সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের। এর পরিপ্রেক্ষিতে অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়।পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি বিভিন্ন অনুদান ও চিকিৎসাসহায়তা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে সমাজের মেধাবী, সংগ্রামী শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় আন্তরিক।অন্যের মুখে হাসি ফোটানো ছোট্ট রাহাতের নিজের জীবনেও যেন হাসি অটুট থাকে - এমন প্রত্যাশা সবার।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত