ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ
বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ

শাহরিয়ার শাকিল,করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর বেলা ২টার দিকে পূর্ব মোহাম্মদনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা তানভীর হোসাইন জাহিদ এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আতাউর রহমানের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

জাগরণী ইসলামী তরুণ সংঘের অফিস সম্পাদক আলী হাসানের পরিচালনায় এবং গ্রামের মুরব্বি সুরমান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, ছাদ উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মুরাদ আহমদ, পূর্ব মোহাম্মদনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জুনেদ আহমদ,বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান, জাগরণী ইসলামী তরুণ সংঘের সভাপতি ও শিক্ষক-সাংবাদিক শাহরিয়ার শাকিল, সহ-সভাপতি ছাদিকুর রহমান এবং পূর্ব মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রাণী পালসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে জাগরণী ইসলামী তরুণ সংঘের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গ্রামের সুবিধাবঞ্চিত ও সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে সামাজিক দায়িত্ব পালন করছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর হোসাইন জাহিদসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।উল্লেখ্য জাগরণী ইসলামী তরুণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : সারাদেশ মৌলভীবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত