ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন,ইউএনওর হাতে পুরস্কার বিতরণ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন,ইউএনওর হাতে পুরস্কার বিতরণ
কালাইয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন,ইউএনওর হাতে পুরস্কার বিতরণ

মোঃ সুমন মন্ডল,কালাইজয়পুরহাট।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ ইং-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর বিকেল ৩টায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন, কালাই, জয়পুরহাটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

তিনি বলেন শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান,সাংস্কৃতিক চেতনা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা প্রয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্যতা প্রকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠে।ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হলে তাদের নৈতিকতা ও আদর্শকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।এ সময় শিক্ষার্থীদের সাফল্যে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

বক্তারা বলেন নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।নিয়মিত প্রতিযোগিতার আয়োজন হলে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ আয়োজনের মধ্য দিয়ে কালাইয়ের শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : সারাদেশ রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


কালাইয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন,ইউএনওর হাতে পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাইজয়পুরহাট।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ ইং-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর বিকেল ৩টায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন, কালাই, জয়পুরহাটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

তিনি বলেন শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান,সাংস্কৃতিক চেতনা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা প্রয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্যতা প্রকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠে।ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হলে তাদের নৈতিকতা ও আদর্শকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।এ সময় শিক্ষার্থীদের সাফল্যে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

বক্তারা বলেন নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।নিয়মিত প্রতিযোগিতার আয়োজন হলে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ আয়োজনের মধ্য দিয়ে কালাইয়ের শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত