ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলা প্রশাসক ফুলপুর  উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন
জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন

মকবুল হোসেন,ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ সাইফুর রহমান ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।আজ ৩ রা নভেম্বর মঙ্গলবার তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।

একইদিনে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি,তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।

বিষয় : সারাদেশ ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মকবুল হোসেন,ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ সাইফুর রহমান ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।আজ ৩ রা নভেম্বর মঙ্গলবার তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।

একইদিনে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি,তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত