মোঃ রেজাউল করিম,শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘তারেক ডেকোরেটার্স’।অদ্যশুক্রবার ৬ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনছার উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিতে তরুণদের নতুন নতুন উদ্যোগ নিয়ে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা তাজিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য তুরন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব, যুবদল নেতা লোকমান হোসাইন ও নাছির উদ্দিন মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ‘তারেক ডেকোরেটার্স’-এর ব্যবসায়িক সাফল্য, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়।নতুন এই প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে চিকারকান্দি বাজারের স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও স্থানীয়রা।