ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

৫ হাজার টাকার লোভে কিশোর সাগরকে হত্যা, ৩ টুকরো করে গুম


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫ হাজার টাকার লোভে কিশোর সাগরকে হত্যা, ৩ টুকরো করে গুম
৫ হাজার টাকার লোভে কিশোর সাগরকে হত্যা, ৩ টুকরো করে গুম

​সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল কুমিল্লা।

কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা এলাকায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।মাত্র ৫ হাজার টাকার প্রলোভনে ফাঁদে ফেলে ১৫ বছরের কিশোর সাগরকে ঠান্ডা মাথায় হত্যার পর মরদেহ তিন টুকরো করে গুম করা হয়েছিল। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর অবশেষে দাউদকান্দি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে এই ক্লু-লেস মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি রানা গ্রেফতার হয়েছে।

​যেভাবে জালে ধরা পড়ল প্রধান আসামি রানাঃ

ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত রানা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে দাউদকান্দি থানা পুলিশ ও গোয়েন্দা টিম।আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় রানার গোপন অবস্থান নিশ্চিত করার পর পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

যে পৈশাচিক কায়দায় ঘটেছিল এই হত্যাকাণ্ডঃ

পুলিশ ও অনুসন্ধান সূত্রে জানা গেছে ১৫-১৬ বছরের কিশোর সাগরকে ৫ হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে সুকৌশলে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া হয়। কিন্তু পাওনা টাকা না দিয়ে উল্টো তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর হত্যাকাণ্ডের সমস্ত আলামত চিরতরে মুছে ফেলতে এবং অপরাধ ঢাকতে সাগরের নিথর দেহটি তিনটি টুকরো করে গুম করার চেষ্টা চালায় রানা ও তার সহযোগীরা।

কুমিল্লা জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র শোক ও ক্ষোভ বিরাজ করছে। দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এই নৃশংসতার সাথে সম্পৃক্ত বাকি আসামিদের গ্রেপ্তারেও জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


৫ হাজার টাকার লোভে কিশোর সাগরকে হত্যা, ৩ টুকরো করে গুম

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

​সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল কুমিল্লা।

কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা এলাকায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।মাত্র ৫ হাজার টাকার প্রলোভনে ফাঁদে ফেলে ১৫ বছরের কিশোর সাগরকে ঠান্ডা মাথায় হত্যার পর মরদেহ তিন টুকরো করে গুম করা হয়েছিল। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর অবশেষে দাউদকান্দি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে এই ক্লু-লেস মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি রানা গ্রেফতার হয়েছে।

​যেভাবে জালে ধরা পড়ল প্রধান আসামি রানাঃ

ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত রানা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে দাউদকান্দি থানা পুলিশ ও গোয়েন্দা টিম।আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় রানার গোপন অবস্থান নিশ্চিত করার পর পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

যে পৈশাচিক কায়দায় ঘটেছিল এই হত্যাকাণ্ডঃ

পুলিশ ও অনুসন্ধান সূত্রে জানা গেছে ১৫-১৬ বছরের কিশোর সাগরকে ৫ হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে সুকৌশলে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া হয়। কিন্তু পাওনা টাকা না দিয়ে উল্টো তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর হত্যাকাণ্ডের সমস্ত আলামত চিরতরে মুছে ফেলতে এবং অপরাধ ঢাকতে সাগরের নিথর দেহটি তিনটি টুকরো করে গুম করার চেষ্টা চালায় রানা ও তার সহযোগীরা।

কুমিল্লা জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র শোক ও ক্ষোভ বিরাজ করছে। দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এই নৃশংসতার সাথে সম্পৃক্ত বাকি আসামিদের গ্রেপ্তারেও জোরালো অভিযান অব্যাহত রয়েছে।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত