ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

রফিকুল ইসলাম রফিক,সুনামগঞ্জ। 

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বীর মুক্তিযোদ্ধারা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আবদুল মজিদ, সদস্যসচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ সিরাজ কুতুবী,জামালগঞ্জ উপজেলার কমান্ডার আবদুল কাদির, দিরাই উপজেলার কমান্ডার উমুদ রঞ্জন দাস,বিশ্বম্ভরপুর উপজেলার কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলার কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

সমাবেশে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধাকে যেন এ ধরনের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বিষয় : সারাদেশ সুনামগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

রফিকুল ইসলাম রফিক,সুনামগঞ্জ। 

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বীর মুক্তিযোদ্ধারা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আবদুল মজিদ, সদস্যসচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ সিরাজ কুতুবী,জামালগঞ্জ উপজেলার কমান্ডার আবদুল কাদির, দিরাই উপজেলার কমান্ডার উমুদ রঞ্জন দাস,বিশ্বম্ভরপুর উপজেলার কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলার কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

সমাবেশে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধাকে যেন এ ধরনের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত