ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জাতীয়করণের পথে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয়করণের পথে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ
জাতীয়করণের পথে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ

মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।কলেজটি জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণের জন্য কলেজের সভাপতি ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির কাছে জমা দেওয়া হয়েছে।এ উদ্যোগের মাধ্যমে গোবিন্দগঞ্জের কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ইতোমধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ জাতীয়করণ হলে এলাকার কারিগরি শিক্ষার পরিবেশ,শিক্ষার সুযোগ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।তবে জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সরকারি যাচাই-বাছাই ও অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বিষয় : সারাদেশ রংপুর গাইবান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


জাতীয়করণের পথে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।কলেজটি জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণের জন্য কলেজের সভাপতি ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির কাছে জমা দেওয়া হয়েছে।এ উদ্যোগের মাধ্যমে গোবিন্দগঞ্জের কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ইতোমধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ জাতীয়করণ হলে এলাকার কারিগরি শিক্ষার পরিবেশ,শিক্ষার সুযোগ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।তবে জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সরকারি যাচাই-বাছাই ও অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত