ঠাকুরগাঁওয়ে ভয়াবহ আগুন,অল্পের জন্য রক্ষা পেল বসতঘর
ওমর ফারুক,ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও শহরের গড়িয়া রোডের চক্লদি এলাকায় নিজামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাড়ির বারান্দাসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির নাতির দেওয়া মেসের কাঠে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বারান্দাসহ আশপাশের বিভিন্ন স্থানে।এতে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
তবে বাড়িটি প্রধান সড়কের পাশে হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। স্থানীয়রা সড়কের পাশের ড্রেন থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও অল্পের জন্য বসতঘরটি আগুনের হাত থেকে রক্ষা পায়।অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে,তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন