ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,ধ্বংস করা হলো সিক্স সিলিন্ডার মেশিন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,ধ্বংস করা হলো সিক্স সিলিন্ডার মেশিন
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,ধ্বংস করা হলো সিক্স সিলিন্ডার মেশিন

মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় করতোয়া নদীর কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশের এলাকাটিকে নতুন বালু উত্তোলনের স্থান হিসেবে চিহ্নিত করে একটি অসাধু চক্র।সেখানে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে সিক্স সিলিন্ডার মেশিন স্থাপনের কাজ চলছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে।প্রশাসনের অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখানে স্থাপন করা সিক্স সিলিন্ডার মেশিনটি হাতুড়ির আঘাতে ভেঙে অকেজো করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : সারাদেশ অপরাধ রংপুর গাইবান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,ধ্বংস করা হলো সিক্স সিলিন্ডার মেশিন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় করতোয়া নদীর কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশের এলাকাটিকে নতুন বালু উত্তোলনের স্থান হিসেবে চিহ্নিত করে একটি অসাধু চক্র।সেখানে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে সিক্স সিলিন্ডার মেশিন স্থাপনের কাজ চলছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে।প্রশাসনের অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখানে স্থাপন করা সিক্স সিলিন্ডার মেশিনটি হাতুড়ির আঘাতে ভেঙে অকেজো করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত