ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কাটার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকের উপর ন্যক্করজনক হামলার ঘটনায় আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।অগ্য বুধবার ১০ ই জুন দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আরিফ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং গ্রামের হোসেন আলীর ছেলে।মামলা সূত্রে জানা যায় গত ৪ঠা জুন রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জোতনার বাঁধ হোসেন ড্যাং গ্রামের মাঝামাঝি তে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তার সরকারি গাছ কাটার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক আজকের আওয়াজ ও নিখাদ খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন এবং দৈনিক নওরোজ ও স্বাধীন কাগজের প্রতিনিধি সাকিব আলী উপর পেশাগত দায়িত্ব পালনকালে ঝিলিম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মুনিরুল ইসলাম (মুনি মেম্বার) ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।জানা গেছে হামলাকারীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত মোবাইল ফোন,ক্যামেরা,স্ট্যান এছাড়া হাতঘড়ি ও ম্যানিব্যাগ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।এই ঘটনায় আহত সাংবাদিক আবুল বাসার মিলন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক পিপিএম জানান ইতিমধ্যে মামলার ২নং আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে,দ্রুত সময়ের মদ্ধে অভিযুক্ত মুনি মেম্বারসহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে।

 চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার