জিন্দারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুরের সমর্থনে উঠান বৈঠক
মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুরের সমর্থনে ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অদ্য শুক্রবার ৬ ই নভেম্বর২০২৬ ইং সন্ধ্যা ৭টায় ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মরহুম আশরাফ মন্ডল মেম্বারের চাতালে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভোটার, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি,রাস্তাঘাট সংস্কার এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুরের রাজনৈতিক জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। তিনি সাবেক জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।২০১৬ ইং সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি জিন্দারপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা,মামলা ও হামলার মধ্যেও তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। আগামী নির্বাচনেও দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ সাবু। সভা সঞ্চালনা করেন তোফাজ্জল হোসেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন