ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১,২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১,২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১,২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব জিরার সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর ও শুক্রবার ৬ ই নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির বিশেষ আভিযানিক টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

অন্য দিকে শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে একই বিওপির অপর একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

বিষয় : সারাদেশ অপরাধ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১,২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব জিরার সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর ও শুক্রবার ৬ ই নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির বিশেষ আভিযানিক টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

অন্য দিকে শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে একই বিওপির অপর একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত