ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা,প্রধান আসামি কারাগারে


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা,প্রধান আসামি কারাগারে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা,প্রধান আসামি কারাগারে

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে বিকেল ৩টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।কারাগারে পাঠানো শুক্কুর আলী (৩৮) সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন পুলিশ আসামি গ্রেফতারে টালবাহানা করেছে।গতকাল বৃহস্পতিবার মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা,মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেয়।পাশাপাশি তাকে অপহরণেরও চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক কবির আহমদ দৈনিক কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে মামলার প্রধান আসামি কারাগারে যাওয়ার পর ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

বিষয় : সারাদেশ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা,প্রধান আসামি কারাগারে

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে বিকেল ৩টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।কারাগারে পাঠানো শুক্কুর আলী (৩৮) সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন পুলিশ আসামি গ্রেফতারে টালবাহানা করেছে।গতকাল বৃহস্পতিবার মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা,মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেয়।পাশাপাশি তাকে অপহরণেরও চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক কবির আহমদ দৈনিক কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে মামলার প্রধান আসামি কারাগারে যাওয়ার পর ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত