ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মেম্বারপ্রার্থী সজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মেম্বারপ্রার্থী সজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামিম হাসান,করেসপন্ডেন্ট,গফরগাঁও। 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ০৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বারপ্রার্থী সজল মিয়ার-এর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ই নভেম্বর ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যায় চক-পুখুরিয়া সুলতানের দোকানের সামনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নবী হোসেন।সভায় বক্তব্য রাখেন মেম্বারপ্রার্থী সজল মিয়া,বাচ্চু মিয়া, শহিদ মিয়া,মিঠুন, মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সজল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এ সময় একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন এবং সালটিয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে ০৩ নং ওয়ার্ডকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক রোল মডেল ওয়ার্ডে পরিণত করতে কাজ করবেন।এছাড়া দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ০৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

বিষয় : সারাদেশ নির্বাচন ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মেম্বারপ্রার্থী সজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

হামিম হাসান,করেসপন্ডেন্ট,গফরগাঁও। 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ০৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বারপ্রার্থী সজল মিয়ার-এর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ই নভেম্বর ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যায় চক-পুখুরিয়া সুলতানের দোকানের সামনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নবী হোসেন।সভায় বক্তব্য রাখেন মেম্বারপ্রার্থী সজল মিয়া,বাচ্চু মিয়া, শহিদ মিয়া,মিঠুন, মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সজল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এ সময় একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন এবং সালটিয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে ০৩ নং ওয়ার্ডকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক রোল মডেল ওয়ার্ডে পরিণত করতে কাজ করবেন।এছাড়া দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ০৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত