ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বুড়িচংয়ের বাকশীমুল মাদরাসার শিক্ষা সফরের বাসে করুণ দুর্ঘটনা,নিহত ২,আহত অন্তত ৩০


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 বুড়িচংয়ের বাকশীমুল মাদরাসার শিক্ষা সফরের বাসে করুণ দুর্ঘটনা,নিহত ২,আহত অন্তত ৩০
বুড়িচংয়ের বাকশীমুল মাদরাসার শিক্ষা সফরের বাসে করুণ দুর্ঘটনা,নিহত ২,আহত অন্তত ৩০

​সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

​কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।আজ চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, দুটি বাস নিয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দঘন পরিবেশে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে কেরানিরহাট এলাকায় একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এ করুণ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলে - মাদরাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী ও দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং শিক্ষিকা সোহানা আফরোজ।​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বর্তমানে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।​এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বুড়িচং ও বাকশীমুল এলাকায় গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে। নিমিষেই শিক্ষা সফরের আনন্দ রূপ নিয়েছে এক বেদনাবিধুর ট্র্যাজেডিতে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


বুড়িচংয়ের বাকশীমুল মাদরাসার শিক্ষা সফরের বাসে করুণ দুর্ঘটনা,নিহত ২,আহত অন্তত ৩০

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

​সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

​কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।আজ চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, দুটি বাস নিয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দঘন পরিবেশে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে কেরানিরহাট এলাকায় একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এ করুণ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলে - মাদরাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী ও দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং শিক্ষিকা সোহানা আফরোজ।​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বর্তমানে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।​এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বুড়িচং ও বাকশীমুল এলাকায় গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে। নিমিষেই শিক্ষা সফরের আনন্দ রূপ নিয়েছে এক বেদনাবিধুর ট্র্যাজেডিতে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত