স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারঃ আল-আমিন হালদার
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ,গাজীপুর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।এ দিবস আমাদের জাতীয় ঐক্য,গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো-জাতীয় ঐক্য,পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা।আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন,ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার সভাপতির বক্তব্যে এসব বলেন।
অদ্য শনিবার ৭ ই নভেম্বর ২০২৬ ইং সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক বাচ্চু,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।
সভায় বক্তাগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আসুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক,মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ,গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন