ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা,চালককে পিটিয়ে টাকা ছিনতাই

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা,চালককে পিটিয়ে টাকা ছিনতাই
বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা,চালককে পিটিয়ে টাকা ছিনতাই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস" উপলক্ষে নির্মিত স্থানীয় এক বিএনপি নেতার একটি নির্মানাধীন তোরণে (গেটে) ট্রাকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ট্রাক চালককে পিটিয়ে আহত এবং তার নিকট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

গতকাল শনিবার ৭ ই নভেম্বর সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।।আহত ওই ট্রাক চালক নাটোর জেলার রাজাপুরের সৈয়দ মোড়  এলাকার কাশেম প্রামানিকের ছেলে মহাসিন প্রামানিক। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মোড় এলাকায়  পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের  উদ্যোগে একটি তোরণ নির্মাণের কাজ চলছিলো। সন্ধ্যায় শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন খাদ্য গুদাম থেকে ভুট্টা বোঝায় একটি নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন চালক মহাসিন প্রামানিক । এ সময় তার সহযোগী হিসেবে সঙ্গে ছিলেন শাহীন হোসেন। 

ট্রাকটি আলোবাগ মোড় এলাকায় পৌঁছালে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়নের  নির্মানাধীন ওই তোরণটিতে সজোরে ধাক্কা দেয়। এতে তোরণটির কিছু অংশ হেলে পড়ে।আহত ওই ট্রাকচালকের ভাষ্য, ঘটনার পরপরই তোরণের আশপাশে থাকা নয়নের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিকে থামিয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে তার একটি হাত ভেঙে যায়। এ সময় তার কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা  ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।বর্তমানে তিনি রাজাপুর ঢাকার একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসাধীন রয়েছেন।

 এ বিষয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন জানালেন ব্যক্তিগত কাজে তিনি বাহিরে আছেন। তবে নেতাকর্মীরা তাকে বিষয়টি জানিয়েছেন। তার দাবি, বেপরোয়া ওই ট্রাক চালক নির্মানাধীন তোরণে ধাক্কা দিলে ঘটনাস্থলে তোরণ নির্মাণ কাজের চারজন শ্রমিক আহত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওই টাক চালককে হালকা মারধর করেছেন।  পরেও ট্রাকচালক স্বেচ্ছায় শ্রমিকদের চিকিৎসার জন্য ৪০০০ টাকা দিয়েছেন। তবে বিষয়টি সমাধানের জন্য ওই ট্রাক চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান নয়ন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুর রহমান জানালেন, এ ঘটনা এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা  নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বিষয় : বিএনপি রাজশাহী পাবনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা,চালককে পিটিয়ে টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত