ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, ন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, ন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা
কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন,উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা

মোঃ সুমন মন্ডল,কালাই জয়পুরহাট।  

পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ ইং। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অদ্য রবিবার ৮ ই নভেম্বর উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—"সমবায়ে গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ"।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গ্রামীণ জনপদের উন্নয়নে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। তাই সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য। এসব মূল্যবোধকে ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালিত হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, ন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাই জয়পুরহাট।  

পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ ইং। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অদ্য রবিবার ৮ ই নভেম্বর উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—"সমবায়ে গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ"।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গ্রামীণ জনপদের উন্নয়নে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। তাই সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য। এসব মূল্যবোধকে ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালিত হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত