ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবু ইউসুফ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবু ইউসুফ
সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবু ইউসুফ

মোঃ সুমন মন্ডল,কালাই জয়পুরহাট।

ধর্ম যার যার,উৎসবের আনন্দ সবার - এই সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শারদীয় কালীপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান।এ সময় তিনি পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

রবিবার ৮ ই নভেম্বর সন্ধ্যায় কালাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওড়া ও কাথাইল কালীমন্দিরে গিয়ে পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসবের আনন্দে অংশ নেন।

এ সময় আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও সমান অধিকার রয়েছে।ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন বিভিন্ন ধর্মীয় উৎসব আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের বন্ধন দৃঢ় করে।সমাজে কোনো ধরনের বিভেদ নয়,বরং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। প্রতিটি ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেটিই প্রত্যাশা।

উল্লেখ্য আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান কালাই পৌর এলাকার একজন ব্যবসায়ী ও সমাজসেবক।

এদিকে কালীমন্দিরে তাঁর আগমন, শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদানকে কেন্দ্র করে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিষয় : রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবু ইউসুফ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাই জয়পুরহাট।

ধর্ম যার যার,উৎসবের আনন্দ সবার - এই সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শারদীয় কালীপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান।এ সময় তিনি পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

রবিবার ৮ ই নভেম্বর সন্ধ্যায় কালাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওড়া ও কাথাইল কালীমন্দিরে গিয়ে পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসবের আনন্দে অংশ নেন।

এ সময় আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও সমান অধিকার রয়েছে।ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন বিভিন্ন ধর্মীয় উৎসব আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের বন্ধন দৃঢ় করে।সমাজে কোনো ধরনের বিভেদ নয়,বরং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। প্রতিটি ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেটিই প্রত্যাশা।

উল্লেখ্য আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান কালাই পৌর এলাকার একজন ব্যবসায়ী ও সমাজসেবক।

এদিকে কালীমন্দিরে তাঁর আগমন, শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদানকে কেন্দ্র করে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত