ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার
টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গতকাল রবিবার ৮ ই নভেম্বর ২০২৬ ইং বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি ও একনলা বন্দুকের এক রাউন্ড গুলি। এ ছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি খালি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড,একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় : অপরাধ কক্সবাজার টেকনাফ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গতকাল রবিবার ৮ ই নভেম্বর ২০২৬ ইং বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি ও একনলা বন্দুকের এক রাউন্ড গুলি। এ ছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি খালি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড,একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত