ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি
চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর মালিককে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) সম্পূর্ণ ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার ৮ ই নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ও চেচনিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯ইং) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স সেবা ব্রিকস ও মেসার্স এ আর বি ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়। অন্যদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চারটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে ফেলার পাশাপাশি সবগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ,এসআরবি-৫, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ অপরাধ চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর মালিককে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) সম্পূর্ণ ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার ৮ ই নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ও চেচনিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯ইং) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স সেবা ব্রিকস ও মেসার্স এ আর বি ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়। অন্যদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চারটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে ফেলার পাশাপাশি সবগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ,এসআরবি-৫, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত