বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন রায়হান মুজিব
শাহরিয়ার শাকিল, করেসপনডেন্ট,বড়লেখা, মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রায়হান মোঃ মুজিব।
গতকাল মঙ্গলবার ১০ ই নভেম্বর রাতে সমিতির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান মুজিব বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহবায়ক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে বড়লেখা পৌর শহরের অন্যতম প্রধান এই ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম এবং নির্বাচন আয়োজন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সম্প্রতি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এই সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে রায়হান মুজিবকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়ায় বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান মুজিব জানান, "ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি বাজারের সকল সম্মানিত ব্যবসায়ী, ক্রেতা সাধারণ এবং বড়লেখাবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
এদিকে রায়হান মুজিব হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার দক্ষ নেতৃত্বে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়িক পরিবেশ ও ঐতিহ্য আরও সুসংগঠিত হবে।
আপনার মতামত লিখুন