ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফে যৌথ অভিযানে গ্রেফতার ১, কারাদণ্ড ৫ জনের


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে যৌথ অভিযানে গ্রেফতার ১, কারাদণ্ড ৫ জনের
টেকনাফে যৌথ অভিযানে গ্রেফতার ১,কারাদণ্ড ৫ জনের

সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।অদ্য মঙ্গলবার ১০ ই নভেম্বর পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন,জেলা পুলিশ,জেলা প্রশাসন,বিজিবি,কোস্টগার্ড,এসআরবি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।অভিযানে টেকনাফ থানার ২০২৫ ইং সালের একটি চুরি ও চোরাই মালসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত মোঃ কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্য দিকে ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ,সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকেদণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : অপরাধ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


টেকনাফে যৌথ অভিযানে গ্রেফতার ১, কারাদণ্ড ৫ জনের

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।অদ্য মঙ্গলবার ১০ ই নভেম্বর পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন,জেলা পুলিশ,জেলা প্রশাসন,বিজিবি,কোস্টগার্ড,এসআরবি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।অভিযানে টেকনাফ থানার ২০২৫ ইং সালের একটি চুরি ও চোরাই মালসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত মোঃ কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্য দিকে ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ,সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকেদণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত