ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়া নিয়ে রিজভীর প্রশ্ন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়া নিয়ে রিজভীর প্রশ্ন
হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়া নিয়ে রিজভীর প্রশ্ন

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন (শেখ হাসিনা) এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে,তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন।অদ্য মঙ্গলবার ১০ ই নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন  শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?

তিনি বলেন তারেক রহমান পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ ইং শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এ জাতীয় প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

বিষয় : জাতীয় বিএনপি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়া নিয়ে রিজভীর প্রশ্ন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন (শেখ হাসিনা) এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে,তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন।অদ্য মঙ্গলবার ১০ ই নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন  শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?

তিনি বলেন তারেক রহমান পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ ইং শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এ জাতীয় প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত