ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি - সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ তালুকদার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি - সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ তালুকদার
মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি - সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ তালুকদার

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ

মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কৃষ্ণ তালুকদার।তিনি বর্তমানে ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কৃষ্ণ তালুকদার মনে করেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই জনসেবার পথে এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কৃষ্ণ তালুকদার বলেন মানুষের ভালোবাসা আমার বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আগামী দিনেও তাদের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও জানান দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বদলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-পর্যালোচনাও শুরু হয়েছে।

বিষয় : হবিগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি - সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ তালুকদার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ

মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কৃষ্ণ তালুকদার।তিনি বর্তমানে ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কৃষ্ণ তালুকদার মনে করেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই জনসেবার পথে এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কৃষ্ণ তালুকদার বলেন মানুষের ভালোবাসা আমার বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আগামী দিনেও তাদের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও জানান দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বদলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-পর্যালোচনাও শুরু হয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত