২৬ সংগঠন ও দুই মানবিক ব্যক্তির ভোটে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
মোঃ সিমান্ত তালুকদার,রায়গঞ্জ,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে রায়গঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন একরামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন শিবলী।
গতকাল শুক্রবার ১৩ ই নভেম্বর ২০২৬ ইং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
আয়োজক সূত্রে জানা যায় কমিটি গঠনের এ প্রক্রিয়ায় ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুজন মানবিক ব্যক্তিকে ভোটাধিকার দেওয়া হয়। তাঁদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শিবলী নির্বাচিত হন। অন্য পদগুলোতে প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে প্রস্তাবিত কমিটিটি আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির অনুমোদনের পর চূড়ান্ত হবে। কমিটির প্রস্তাবিত মেয়াদ তিন বছর।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন - সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এ ছাড়া রায়গঞ্জ থানা কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুখ পাখি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।এ সময় দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস ও ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিটি গঠনের মধ্য দিয়ে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আপনার মতামত লিখুন