ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সিরাজগঞ্জে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ। 

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ কার্যক্রমের প্রথম দিনে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ১৩ ই নভেম্বর আয়োজিত এ পরীক্ষার বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না এবং কোনো দালাল চক্রের প্রলোভনে কান দেওয়া যাবে না। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই এবার নিয়োগ দেওয়া হবে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায় একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক পুলিশ বাহিনী গড়তে তারা বদ্ধপরিকর। নিয়োগের প্রতিটি স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত এআইজি (ভারপ্রাপ্ত) আরঅ্যান্ডসিপি-২, অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডসিপি-২), নাটোর ও পাবনার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরাও নিয়োগ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

বিষয় : রাজশাহী পুলিশ সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ। 

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ কার্যক্রমের প্রথম দিনে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ১৩ ই নভেম্বর আয়োজিত এ পরীক্ষার বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না এবং কোনো দালাল চক্রের প্রলোভনে কান দেওয়া যাবে না। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই এবার নিয়োগ দেওয়া হবে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায় একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক পুলিশ বাহিনী গড়তে তারা বদ্ধপরিকর। নিয়োগের প্রতিটি স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত এআইজি (ভারপ্রাপ্ত) আরঅ্যান্ডসিপি-২, অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডসিপি-২), নাটোর ও পাবনার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরাও নিয়োগ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত