ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেফতার ২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেফতার ২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের
বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেফতার ২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

মোঃ আরিফুল ইসলাম,বাউফল,পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ।এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনাক্ত অপর এক আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অদ্য শনিবার ১৪ ই নভেম্বর বিকেল ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।সংবাদ সম্মেলনে তিনি জানান গত ৬ ই নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায় গত ১২ ই নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘরের ভেতরে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন খণ্ডিত হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করে।

ঘটনার পর বাউফল থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে।তথ্য প্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তাঁরা হলেন সাহিদা বেগম,আবুল বাশার হোসেন ও মোঃ সোহেল (৩৬)।সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি) এলাকার মৃত মোঃ মোস্তফা সিকদারের ছেলে।

পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। অপর সন্দেহভাজন মো. সোহেলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের দাবি আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয়।

উল্লেখ্য গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বাসিন্দা শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি লক্ষ করেন স্বজনরা। পরে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলতে থাকে। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন।এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে আলাদা আলাদা স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া নারী আসামির স্বীকারোক্তি অনুযায়ী,আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কজনিত বিরোধের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন।গ্রেফতারের দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : সারাদেশ পটুয়াখালী বরিশাল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেফতার ২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত