ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফে ২ লাখ ১০হাজার ইয়াবাসহ আটক ১


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে ২ লাখ ১০হাজার ইয়াবাসহ আটক ১
টেকনাফে ২ লাখ ১০হাজার ইয়াবাসহ আটক ১

উচমান গনি,টেকনাফ,কক্সবাজার। 

টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে স্পিডবোটসহ বিশেষ টহল দল অবস্থান নেয়।রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত ২টার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।আটক মোঃ হোসেন (৫০) টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। একই এলাকার মো. শাকের নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা এবং অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : অপরাধ কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


টেকনাফে ২ লাখ ১০হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উচমান গনি,টেকনাফ,কক্সবাজার। 

টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে স্পিডবোটসহ বিশেষ টহল দল অবস্থান নেয়।রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত ২টার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।আটক মোঃ হোসেন (৫০) টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। একই এলাকার মো. শাকের নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা এবং অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত