ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা চোর


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা চোর
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা চোর

মোঃ খাইরুল ইসলাম,গাজীপুর। 

গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকে পড়েছেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় গোদারচালা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ঐ ব্যক্তি রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। কিন্তু কোনো কারণে তিনি বিদ্যুতের খুঁটির ওপর উঠে বিপাকে পড়েন এবং সেখানেই আটকা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্জিয়াছ স্টেশন অফিসার মো. খাইরুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ঐ ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন-ফায়ার ফাইটার ইব্রাহিম, ফায়ার ফাইটার অপু মিয়া , ও ফায়ার ফাইটার শহিদুল ইসলাম সহ অনেকেই।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঐ চোরের পরিচয় এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয় : গাজীপুর বিদ্যুৎ চোর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা চোর

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ খাইরুল ইসলাম,গাজীপুর। 

গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকে পড়েছেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় গোদারচালা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ঐ ব্যক্তি রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। কিন্তু কোনো কারণে তিনি বিদ্যুতের খুঁটির ওপর উঠে বিপাকে পড়েন এবং সেখানেই আটকা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্জিয়াছ স্টেশন অফিসার মো. খাইরুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ঐ ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন-ফায়ার ফাইটার ইব্রাহিম, ফায়ার ফাইটার অপু মিয়া , ও ফায়ার ফাইটার শহিদুল ইসলাম সহ অনেকেই।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঐ চোরের পরিচয় এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত