ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বড়লেখায় পুলিশের অভিযানে নারীসহ পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বড়লেখায় পুলিশের অভিযানে নারীসহ পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার
বড়লেখায় পুলিশের অভিযানে নারীসহ পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর বড়লেখা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পিরর টিলা গ্রামের প্রকাশিত একলা চুরার ছেলে বখত আলী,একই গ্রামের বখত আলীর স্ত্রী ফাতারুন নেছা,সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।পুলিশ সূত্রে জানা গেছে 

গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এবং অন্য চারজন বিভিন্ন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শনিবার যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : সিলেট মৌলভীবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বড়লেখায় পুলিশের অভিযানে নারীসহ পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর বড়লেখা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পিরর টিলা গ্রামের প্রকাশিত একলা চুরার ছেলে বখত আলী,একই গ্রামের বখত আলীর স্ত্রী ফাতারুন নেছা,সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।পুলিশ সূত্রে জানা গেছে 

গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এবং অন্য চারজন বিভিন্ন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শনিবার যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত