নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ পান্না হাওলাদারের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী পান্না হাওলাদারের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান এবং ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে পান্না হাওলাদার বলেন “দুষ্কৃতকারীরা আমাকে যতই ভয়ভীতি দেখাক কিংবা হুমকি প্রদান করুক না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে একটুও পিছপা হব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে আছি এবং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ"।
তিনি আরও বলেন এলাকার জনগণ যদি তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান, তাহলে তাঁদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পান্না হাওলাদার বলেন, তাঁর প্রথম কাজ হবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক নিয়ন্ত্রণ,কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, রাস্তাঘাটের উন্নয়ন এবং অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।
এ সময় তিনি নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন “আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকব।
আপনাদের সঙ্গে নিয়েই এলাকার সব সমস্যা মোকাবিলা করব।” তিনি আশা প্রকাশ করেন, এলাকার সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগের সুষ্ঠু প্রতিকার এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে পান্না হাওলাদার বলেন, “দুষ্কৃতকারীরা আমাকে যতই ভয়ভীতি দেখাক কিংবা হুমকি প্রদান করুক না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে একটুও পিছপা হব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে আছি এবং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ"।
এ সময় তিনি নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকব। আপনাদের সঙ্গে নিয়েই এলাকার সব সমস্যা মোকাবিলা করব"।তিনি আশা প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগের সুষ্ঠু প্রতিকার এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন