ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক
মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট।  

জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলতা একরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল হক।আজ শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী এবং মাদ্রাসার জন্য নগদ ২ হাজার টাকা তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম (মনজু), কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান তোতা, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মেজবাহ ইসলাম এবং ইমামপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম।

এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সুন্দর শৈশব গড়ে তুলতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসার দাবি রাখে।

বিষয় : রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট।  

জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলতা একরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল হক।আজ শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী এবং মাদ্রাসার জন্য নগদ ২ হাজার টাকা তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম (মনজু), কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান তোতা, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মেজবাহ ইসলাম এবং ইমামপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম।

এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সুন্দর শৈশব গড়ে তুলতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসার দাবি রাখে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত