ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুর মৃত্যু


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুর মৃত্যু
কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুর মৃত্যু

হাফিজুর রহমান,কালীগঞ্জ ,সাতক্ষীরা।  

পারিবারিক কলহকে কেন্দ্র করে  গ্যাস ট্যাবলেট খেয়ে ঝরনা পারভীন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ  ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ঝরনা পারভীন ব্রজপাটুলি গ্রামের প্রবাসী আজিজুল গাজীর স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায় প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে মোবাইল ফোনে কথা কাটা কাটির একপর্যায়ে পরিবারের অজান্তে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে স্থানীয় গ্রামবাসী দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে থানার অফিসার্স ইনচার্জ এ প্রতিনিধিকে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বিষয় : খুলনা সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

হাফিজুর রহমান,কালীগঞ্জ ,সাতক্ষীরা।  

পারিবারিক কলহকে কেন্দ্র করে  গ্যাস ট্যাবলেট খেয়ে ঝরনা পারভীন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ  ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ঝরনা পারভীন ব্রজপাটুলি গ্রামের প্রবাসী আজিজুল গাজীর স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায় প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে মোবাইল ফোনে কথা কাটা কাটির একপর্যায়ে পরিবারের অজান্তে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে স্থানীয় গ্রামবাসী দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে থানার অফিসার্স ইনচার্জ এ প্রতিনিধিকে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত