ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে যখন করেছে দুর্বৃত্তরা।অদ্য রবিবার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকায় এঘটনা ঘটে। তিনি টুঙ্গিপাড়া থানায় এসআই পদে কর্মরত।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কি কারনে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা যায় গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে।তারপর যুবলীগ,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ,অগ্নি সংযোগ ও পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে। লাঠি সোঠা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে।তখন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরন ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। 

পরে সরকারী সম্পত্তি,পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড  রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর সেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাকা নিক্ষেপের পরপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এঘটনায় গত গত শুক্রবার ১৩ ই অক্টোবর টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বিষয় : সারাদেশ পুলিশ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত