ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জয়পুরহাটে সরকারি বই বিক্রি,প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত শুরু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জয়পুরহাটে সরকারি বই বিক্রি,প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত শুরু
জয়পুরহাটে সরকারি বই বিক্রি,প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত শুরু

মোঃ আমজাদ হোসেন,জয়পুরহাট. 

জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগে মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে বিদ্যালয়ের ২০২৫ ও ২০২৬ ইং শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে-এমন অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে।

গত বুধবার ১১ ই নভেম্বর ২০২৬ ইং দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাট এলাকার একটি ভাঙারির দোকানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই দেখতে পান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষকের নির্দেশে বইগুলো মাত্র ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

তবে বই বিক্রির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন। তিনি দাবি করেন, বিদ্যালয় থেকে কোনো বোর্ড বই বিক্রি করা হয়নি এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না।অন্যদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম বই বিক্রির বিষয়টি স্বীকার করেন। তাঁর দাবি, বিদ্যালয়ের ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছিল।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ২০২৬ ইং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে। অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।তদন্ত কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান বলেন, সরকারি বই বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন রোববার জমা দেওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে সরকারি পাঠ্যবই বিক্রির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সারাদেশ কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে সরকারি বই বিক্রি,প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত