শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অধ্যক্ষ মোঃ জিয়াউল আলমের বিশেষ উদ্যোগ
মোঃ আতাউর রহমান, রাজশাহী।
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা ডিগ্রি কলেজে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এক যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম। তাঁর এই বিশেষ পদক্ষেপে কলেজ ক্যাম্পাসে শিক্ষাথীদের মাঝে নতুন উদ্দীপনা ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীই নিয়মিত কলেজমুখী হতে অনীহা প্রকাশ করে এবং পড়াশোনার বাইরে বিভিন্ন বিমুখ কার্যকলাপে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম কঠোর নজরদারির পাশাপাশি শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ক্লাসে উপস্থিতি বাড়াতে তিনি নিয়মিত নিজে ক্লাস মনিটরিং করছেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন।
অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান অধ্যক্ষ মহোদয়ের এই দূরদর্শী পদক্ষেপে কলেজটির শিক্ষার মান ও শৃঙ্খলায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। নিয়মিত ক্লাস নেওয়ার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দূরত্ব কমেছে এবং শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম বলেন, একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব আমাদেরই। শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকে, তবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। তাই তাদের ক্লাসমুখী করতে এবং পড়াশোনায় মনোযোগী করতে আমরা নিয়মিত তদারকি ও কাউন্সিলর কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন এলাকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। বাগমারা ডিগ্রি কলেজকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কলেজ কর্তৃপক্ষের এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁরা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ মোঃ জিয়াউল আলমের সুযোগ্য নেতৃত্বে বাগমারা ডিগ্রি কলেজ ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।
আপনার মতামত লিখুন