ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২২৬ ইং  সকাল ১০ টায়  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে  আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায়েছেন বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো: আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিংএ ওই  কর্মকর্তা বলেন  দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে।এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে  বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।

অদ্য মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।ঐ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত  আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণামাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে ঐ কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়।যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা ।

বিষয় : সারাদেশ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 


গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২২৬ ইং  সকাল ১০ টায়  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে  আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায়েছেন বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো: আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিংএ ওই  কর্মকর্তা বলেন  দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে।এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে  বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।

অদ্য মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।ঐ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত  আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণামাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে ঐ কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়।যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা ।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত