কেন্দ্রীয় নির্দেশনার আলোকে টেকনাফ উপজেলা বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা
উচমান গনি, টেকনাফ কক্সবাজার।
প্রেস বিজ্ঞপ্তি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে টেকনাফ উপজেলা বিএনপির নির্দেশে আগামী ১৮,১৯ ও ২০ ই নভেম্বর ২০২৬ ইং ৩দিন টেকনাফের প্রতিটি ইউনিয়নে বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর সকালে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন যৌথ বার্তায় গণমাধ্যম কে জানান সাম্প্রতিক সময়ে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করে আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ জনগণের জানমালের প্রতি ক্ষতি সাধন করছে।তাই দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় সারা দেশের মত বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে টেকনাফেও সজাগ থেকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হল।
আপনার মতামত লিখুন