ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন,টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন,টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ। 

প্রকৃতিতে বইছে শীতের আমেজ।কুয়াশাভেজা সকালের মিষ্টি রোদ গায়ে মেখে গ্রামের উঠানে কিংবা বারান্দায় বসে সুই আর সুতার নিপুণ টানে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কারও হাতে চিকন সুতার জাল, কারও আঙুলের ভাঁজে ফুটে উঠছে বাহারি নকশা।এমন মনোরম ও চিরচেনা দৃশ্যের দেখা মেলে সিরাজগঞ্জের কাজীপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায়। অবসরের এই সুই-সুতার নান্দনিক বুনন এখন গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায় কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ও চর ভানুডাঙ্গা এবং উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুরি, পুরান ভেড়া ও তেলকুপি গ্রামের ঘরে ঘরে চলছে টুপি তৈরির কর্মযজ্ঞ। স্কুলপড়ুয়া কিশোরী থেকে শুরু করে গৃহবধূ,মধ্যবয়সী এবং প্রবীণ নারীরাও সংসারের কাজের ফাঁকে সকালের রোদ পোহাতে পোহাতে তৈরি করছেন নান্দনিক সব টুপি।কাজীপুরের চর ভানুডাঙ্গার অভিজ্ঞ কারিগর আজিরন জানান দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত।

তিনি বলেন “অভাবের সংসারে নিজের ও সন্তানদের পোশাক কেনা থেকে শুরু করে হাতখরচ এবং প্রতিদিনের কাঁচাবাজারের খরচ মেটাই এই টুপি বিক্রির টাকা দিয়ে।” একই গ্রামের সকিনা খাতুন জানান, বাড়িতে গবাদিপশু পালন ও গৃহস্থালির কাজ শেষ করে তিনি টুপি বোনেন। এই বাড়তি আয়ে সংসারের চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে।

শুধু গৃহবধূ নন,পড়াশোনার খরচ জোগাতে এই শিল্পে যুক্ত হয়েছে শিক্ষার্থীরাও।৯ম শ্রেণির ছাত্রী রেশমা জানায়, মা-চাচিদের দেখে সে টুপি তৈরির কাজ শিখেছে। এখন অবসর সময়ে নিজেই টুপি বুনে যে অর্থ পায়, তা দিয়ে নিজের পড়াশোনার খরচ ও প্রয়োজনীয় চাহিদা মেটায়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মূলত সলঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে বাণিজ্যিকভাবে ও পারিবারিকভাবে বাহারি নকশার টুপি তৈরি হয়।গ্রামগুলি হচ্ছে নাইমুড়ি,পুরান বেড়া,তেল কুপি।এই গ্রামগুলোতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫টির মতো টুপি তৈরির কারখানা গড়ে উঠেছে।

উল্লাপাড়ার নাইমুরি ও পুরান ভেড়া গ্রামের গৃহবধূ আলেয়া ও জরিনা  জানান টুপি তৈরি করে তারা প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত রোজগার করেন।এই উপার্জনে সন্তানদের লেখাপড়াসহ সংসারের অন্যান্য চাহিদা অনায়াসেই পূরণ হচ্ছে। কারিগরদের কাজের ধরন ও সময় অনুযায়ী মাসিক আয় সাধারণত ১ হাজার থেকে ৪ হাজার টাকার বেশি হয়ে থাকে।

স্থানীয় টুপি কারখানার মালিক ও ব্যবসায়ীরা জানান মান ভালো হওয়ায় সিরাজগঞ্জের তৈরি টুপির চাহিদা রয়েছে দেশজুড়ে।মূলত বগুড়া থেকে পাইকাররা এসে কাজীপুর ও উল্লাপাড়া থেকে এসব টুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার মোকামে বিক্রি করেন।বর্তমানে নকশাভেদে প্রতিটি ‘চান্দাফুল’ টুপি ৫০-৫৫ টাকা, ‘ঢেউফুল’ ৪৫-৫০ টাকা, ‘মেহেদিপাতা’ ১১০-১২০ টাকা, ‘করলার চাক’ ১২০-১২৫ টাকা এবং ‘মাকড়সা’ ডিজাইনের টুপি ৬৫-৭০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে।

তবে সম্ভাবনাময় এই কুটির শিল্পে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করেছে কাঁচামালের মূল্যবৃদ্ধি। কারিগর ও ব্যবসায়ীরা জানান, বর্তমানে চিকন সুতার দাম ৭০-৮০ টাকা এবং মোটা সুতার দাম ৮০-৮৫ টাকায় পৌঁছেছে। চিকন সুতার টুপির চাহিদা সবচেয়ে বেশি থাকায় সুতার বাড়তি দামে কারিগরদের লাভের অঙ্ক কিছুটা কমে যাচ্ছে।

এ বিষয়ে কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের  সাবেক  চেয়ারম্যান আশরাফুল আলম বলেন “এখানকার টুপি তৈরির কারখানাগুলোতে নারী ও পুরুষ মিলে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানকার তৈরি টুপি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”

সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়ে উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন বলেন “টুপি তৈরি করে এই অঞ্চলের অসংখ্য নারী আজ স্বাবলম্বী। এই ব্যবসার আরও প্রসার ঘটাতে উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ঋণ চাইলে আমাদের দপ্তর থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে"।

কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা জানান উপজেলার বিভিন্ন গ্রামে নারীদের টুপি তৈরির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন “এই নারীদের আরও আর্থিকভাবে লাভবান করতে উন্নত প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে আরও অনেক অসচ্ছল নারী টুপি তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন"।

বিষয় : সারাদেশ রাজশাহী সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন,টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত