আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার
মোঃ তোফাজুল ইসলাম,ঠাকুরগাঁও।
যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইআইটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় আব্দুস ছাত্তারের করা মামলায় আলী আকতার (২৮) নামের এক প্রতারক যুবক গ্রেফতার হয়েছে।তিনি বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে আটক রয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার এর ছেলে শাফিউল ইসলাম নুরি হাবিব ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় মামলার ১ নং আসামী আলী আকতার (২৮) এর সাথে পরিচয় ঘটে। আসামী আলী আকতার ও শাফিউল ইসলাম নুরি হাবিব দু'জনে ঠাকুরগাঁও ম্যাচে ভাড়া থাকতেন।
এ থেকেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। ঐ সময় বাদীর ছেলে নুরি হাবিবের সরলতার সুযোগ নিয়ে, আসামী আলী আকতার প্রায় দিন একটি যুগ উপযোগী ভালো এবং লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান করার প্রস্তাব এবং পরামর্শ দেন।আলী আকতার প্রায় দিন ব্যবসা প্রতিষ্ঠান করার কথা তাগদা দিলে একদিন নুরি হাবিব তাকে বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ধরন এবং নাম কি হবে?
এই প্রেক্ষিতে আসামী আলী আকতার উত্তরে বলেন, একটি আধুনিক মানের "কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার" (আইআইটি) নামের এই প্রতিষ্ঠানটি যৌথভাবে দুই নামে স্বত্বাধিকারী ও দু'জনই উদ্যোক্তা হিসেবে যৌথভাবে পরিচালনা করা হবে।এতে পুঁজির প্রয়োজন হবে অন্তত১৫ থেকে ১৮ লক্ষ টাকা।
যুগ উপযোগী এমন সুন্দর একটি পরিকল্পনা ও উদ্যোগের বিষয়টি নুরি হাবিব তার পিতা অর্থাৎ আব্দুস ছাত্তারকে বিস্তারিতভাবে জানান।এরপর আব্দুস ছাত্তার তার ছেলের প্রস্তাবে রাজি হয়ে, ঠাকুরগাঁওয়ের ওই ম্যাচে এসে সরাসরি আসামী আলী আকতারের নিকট বিষয়টি খোলাখুলি আরো বিস্তারিত জেনে যুগ উপযোগী ও আধুনিক মানেরএ ব্যবসা প্রতিষ্ঠান করার উদ্যোগটিতে সম্মত হন।
এরপর থেকে আসামী আলী আকতার বাবা-ছেলে অর্থাৎ আব্দুস ছাত্তার ও নুরি হাবিবের সরলতাকে পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার, ল্যাপটপ এবং যাবতীয় সরঞ্জাম ও ব্যবসা প্রতিষ্ঠানটির ঘরের ডেকোরেশনের কাজ দ্রুততার সাথে করার জন্য উপর্যুপরি ভাবে টাকার তাগদা দেন।
সেই মোতাবে মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে নুরি হাবিব ৩/৪ দফায় নগদ ও ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে মার্চ ও এপ্রিল-২৪ সালে মোট ৭ লক্ষ টাকা মামলার আসামী আলী আকতারের নিকট প্রদান করেন।সাত (৭) লক্ষ টাকা গ্রহণের পর আলী আকতার তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি পরিবর্তন করে ফেলেন এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে পারিবারিক অবকাঠামো উন্নয়ন কাজে ব্যস্ত থাকেন।
মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে ১নং স্বাক্ষী শাফিউল ইসলাম নুরি হাবিব আসামী আলী আকতারের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে গিয়ে সাক্ষাৎ পায়। এ সময় আলী আকতার ও তার পিতা আব্দুল আলিম গ্রহনকৃত মোট (৭) লক্ষ টাকা তাদের নিকট ফেরত চাইলে তারা (বাবা ও ছেলে) উভয়ে অনুরোধ সহকারে কিছুদিন সময় নেন।
এরপর টাকা ফেরত চাইলে, টাকা ফেরত না দেওয়ার নানা সমস্যা আর অজুহাতের আশ্রয় নেন। বিভিন্ন লোক মাধ্যমে টাকা ফেরতের চাপ দিলে, দিব দিচ্ছি, দিব দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানার ও প্রতারণার ও ছলনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ এর চেষ্টা করেন।
পরে গত ২৪ এপ্রিল-২০২৬ ইং তারিখে বিকালে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষের লোকজন মিলে টাকা ফেরত প্রদানের একটি সমঝোতার বৈঠক করেন। কিন্তু সেদিনও আসামীরা বাদীকে কোন প্রকার টাকা ফেরত দেননি।আবারো সময়ের প্রার্থনা করেন। এতে বাদী আব্দুস ছাত্তার রাজি না হলে,আসামীরা বাদীর সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে আসামি আলী আকতার ও তার লোকজন মামলার বাদী আব্দুস ছাত্তারকে বলেন? আমরা তোকে কোন টাকা ফেরত দিব না। তোর কি করার ইচ্ছে আছে, তুই কর।এবং উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।
পরে শাফিউল ইসলাম নুরি হাবিব এর পিতা আব্দুস ছাত্তার বাদী হয়ে,প্রতারক আলী আকতার ও তার পিতা আব্দুল আলিমকে আসামী করে পঞ্চগড় বিজ্ঞ আদালত-১ এ দন্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারামতে একটি মামলা দায়ের করেন।ঐ মামলায় প্রধান আসামী আলী আকতার ১২ নভেম্বর-২৬ তারিখে পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-১ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।বর্তমানে আসামী আলী আকতার পঞ্চগড় জেল হাজতে আটক রয়েছে।
আপনার মতামত লিখুন