ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আমিনুল হক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আমিনুল হক
ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আমিনুল হক

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন ঢাকাসহ সারা বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে এবং তা দৃঢ় হাতে বন্ধ করতে হবে।এ লক্ষ্যে সরকারি দল,বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে না চাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে তারা আর ফিরে যেতে চান না।দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং,এআই প্রযুক্তি,কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার থাকাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করে তিনি জানান আগে যেখানে বায়োগ্যাস নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো,তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আমিনুল হক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন ঢাকাসহ সারা বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে এবং তা দৃঢ় হাতে বন্ধ করতে হবে।এ লক্ষ্যে সরকারি দল,বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে না চাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে তারা আর ফিরে যেতে চান না।দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং,এআই প্রযুক্তি,কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার থাকাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করে তিনি জানান আগে যেখানে বায়োগ্যাস নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো,তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত