ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত
বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসুচি চলছে।অদ্য গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ,সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি ইউনিট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা জয়নাব বিনতে হোসেনসহ অনেকেই সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে সমাধী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 

গত ১৬ নভেম্বর থেকে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীরা এ ধরনের কর্মসূচি পালন করা শুরু করে।সে ধারাবাহীকতা আজও অব্যাহত ছিলো।

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারন নেতাকর্মীরা বলেন, এখন আর ভীতি বা আতংক কাজ করছে না। সরকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। 

এখানে বঙ্গবন্ধুকে তো নিষিদ্ধ করা হয় নাই। গত আড়াই বছর অজ্ঞাত কারনে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স বন্ধ রাখা হয়েছিলো।মানুষ প্রানের টানে সে বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর সমাধীতে আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে।

বিষয় : সারাদেশ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসুচি চলছে।অদ্য গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ,সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি ইউনিট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা জয়নাব বিনতে হোসেনসহ অনেকেই সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে সমাধী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 

গত ১৬ নভেম্বর থেকে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীরা এ ধরনের কর্মসূচি পালন করা শুরু করে।সে ধারাবাহীকতা আজও অব্যাহত ছিলো।

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারন নেতাকর্মীরা বলেন, এখন আর ভীতি বা আতংক কাজ করছে না। সরকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। 

এখানে বঙ্গবন্ধুকে তো নিষিদ্ধ করা হয় নাই। গত আড়াই বছর অজ্ঞাত কারনে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স বন্ধ রাখা হয়েছিলো।মানুষ প্রানের টানে সে বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর সমাধীতে আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত