হেমন্তের মেঘ
হেমন্তের মেঘ
তাছলিমা আক্তার মুক্তা
সোনার ফসল তুলতে ঘরে
কৃষক গেলো মাঠে ,
মেঘ গুলো সব পিছু নিলো
আঁধার করে ঘাটে ।
হঠাৎ করেই মেঘের দেশে
গুড়ুম মেঘের ডাক,
শোননা রে ঐ মেঘের সাথে
কিসের এতো রাগ ?
ভয়ে'র চোটে মেঘের চোখে
নামলো আতংকের জল ,
সেই জলের বারিধারা বয়ে
ভিজলো কৃষকের ফসল।
জলে ভিজে সোনার ফসলে
গজিয়ে গেলো চারা ,
কেমন করে বাঁচাবে ফসল
ভেবেই আত্মা হারা।
হেমন্ত মেঘের বজ্রপাতে
সোনার ফসল পুড়ে ,
আবহাওয়ার প্রতিকূলতা
সারা পৃথিবী জুড়ে।
আপনার মতামত লিখুন