ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মোহনপুরে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান,গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহনপুরে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান,গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা
মোহনপুরে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান,গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা

মশিউর রহমান,রাজশাহী। 

পরিবেশ দূষণ রোধ ও আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন।অদ্য বুধবার ২৫ শে নভেম্বর উপজেলার মৌগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকুবাড়ি ধামিনপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

​হঠাৎ প্রশাসনের এমন কঠোর অভিযানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে চলা এসব অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​তবে স্থানীয় সচেতন মহলের দাবি অভিযান যেন কেবল একটি ভাটাতেই সীমাবদ্ধ না থাকে। উপজেলার অন্যান্য স্থানে থাকা অবৈধ ইটভাটাগুলোতেও নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।​পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে কতটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে,এখন সেটিই দেখার বিষয়।

বিষয় : সারাদেশ অপরাধ রাজশাহী আইন

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


মোহনপুরে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান,গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মশিউর রহমান,রাজশাহী। 

পরিবেশ দূষণ রোধ ও আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন।অদ্য বুধবার ২৫ শে নভেম্বর উপজেলার মৌগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকুবাড়ি ধামিনপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

​হঠাৎ প্রশাসনের এমন কঠোর অভিযানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে চলা এসব অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​তবে স্থানীয় সচেতন মহলের দাবি অভিযান যেন কেবল একটি ভাটাতেই সীমাবদ্ধ না থাকে। উপজেলার অন্যান্য স্থানে থাকা অবৈধ ইটভাটাগুলোতেও নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।​পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে কতটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে,এখন সেটিই দেখার বিষয়।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত