আগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ সজিব মিয়া, হাতীবান্ধা,লালমনিরহাট।
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অদ্য বৃহস্পতিবার ১৯ শে নভেম্বর ২০২৬ ইং লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানে নিজেদের পাশাপাশি দেশকেও পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
তিনি শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও মেধা যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
তারেক রহমান আরও বলেন ২০৩৪ ইং সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। এ লক্ষ্য অর্জনে বিমান চলাচল ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোঃসজিব মিয়া
(হাতীবান্ধা)(লালমনিরহাট) প্রতিনিধি
বিষয় : সারাদেশ জাতীয় বিএনপি লালমনিরহাট
আপনার মতামত লিখুন